News Flash

  • Home
  • Uncategorized
  • অত্যন্ত দুঃসংবাদ, প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি বিষ্ণুহরি ডালমিয়া
Image

অত্যন্ত দুঃসংবাদ, প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি বিষ্ণুহরি ডালমিয়া

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি বিষ্ণুহরি ডালমিয়া। বুধবার সকালে দিল্লিতে নিজের বাসভবনে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি বিষ্ণুহরি ডালমিয়া। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোধ বানসাল জানিয়েছেন, এদিন দিল্লির গলফ লিঙ্কে নিজের রাঁধা রাম ধাম বাসভবনে সকাল ৯.৩৮ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাধারণ মানুষ যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য এদিন দুপুর তিনটে পর্যন্ত তাঁর বাসভবনে মৃতদেহ শায়িত থাকবে। এদিন বিকেল ৪টে ৩০মিনিট নাগাদ দিল্লির নিগামবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

অশোক সিঙ্ঘল, আচার্য গিরিরাজ কিশোর সঙ্গে রামজন্ম ভূমি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিষ্ণুহরি ডালমিয়া। সামনে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ১৯২৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৭৯ সালে বিশ্ব হিন্দু পরিষদে যোগ দেন বিষ্ণুহরি ডালমিয়া। সহ-সভাপতি, কার্যকারি সভাপতি পদে থাকার পর বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি হন তিনি। ২০০৫ সাল পর্যন্ত তিনি সেই পদে ছিলেন। রাম জন্মভূমি মার্গদর্শক মন্ডলের সদস্য ছিলেন। মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি ট্রাস্ট্রির সদস্য ছিলেন তিনি। সারাদিন গরু এবং গরিবদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন বিষ্ণুহরি ডালমিয়া।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top