News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সমৃদ্ধি পথে এগিয়ে যাবে : অরুণ জেটলি
Image

নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সমৃদ্ধি পথে এগিয়ে যাবে : অরুণ জেটলি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারই দেশের সমৃদ্ধি এবং আশা আকাঙ্খাকে পূরণ করতে পারবে। মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।অরুণ জেটলি ফেসবুক পোস্টে লেখেছেন, আর্থিক বিকাশের নিরিখে গোটা বিশ্বে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারত। কিন্তু ৭ থেকে ৭.৫ শতাংশ আর্থিক বৃদ্ধিতে আমরা সন্তুষ্ট নই। আমাদের লক্ষ্য ৮ শতাংশকে ছাপিয়ে যাওয়া। বিগত পাঁচ বছর ইজ অফ ডুয়েনিং বিজনেসের ক্রমতালিকায় ১৪২তম স্থান থেকে ৭৭ নম্বর স্থানে উঠে এসেছে।

এখন আমাদের লক্ষ্য প্রথম ৫০ মধ্যে চলে আসা। এইসব লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদীকে জিতিয়ে আনতে হবে। বিগত পাঁচ বছরে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৯, ৪.৯, ৪.৫, ৩.৬ এবং ৩.৯ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসেন যখন জিডিপির নিরিখে ভারতের স্থান ১০ নম্বর স্থানে ছিল। বর্তমানে ভারতের স্থান অনেক উন্নত হয়েছে। গ্রামীণ ভারতের অভূতপূর্ব উন্নতি হয়েছে। ফলে মানুষের আশা আকাঙ্খাও বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top