News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
Image

পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির রথযাত্রা দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু রথযাত্রা অনুমতি না দিলেও রাজ্য বিজেপিকে সভা বা সমাবেশ করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এই মামলায় সওয়াল করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।বাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে গত কয়েকমাস ধরে টালবাহানা চলছে। রাজ্য সরকার অনুমতি দিতে রাজি না হওয়ায় বিজেপির তরফে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চ রাজ্যের পক্ষে রায় দেয়। বিজেপি ডিভিসন বেঞ্চে যায়। সেই রায় আবার বিজেপির পক্ষে যায়।এর পর লড়াই চলে যায় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শুনানি ছিল ওই মামলার। সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বাংলায় রথযাত্রা করতে পারবে না বিজেপি। তবে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়নি। বিজেপি সভা-সমাবেশ করতেই পারে বলে এদিন জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।


তবে যাত্রা-কর্মসূচি নিয়ে বিজেপিকে নতুন করে পরিকল্পনা করতে বলা হয়েছে। তার পর নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।আদালত সূত্রে খবর, মূলত আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে এই বিষয়টিকে সামনে এনেই রাজ্য সরকারের তরফে আপত্তি তোলা হয়। তাছাড়া বিজেপিকে অন্য কর্মসূচি করার অনুমতি দেওয়া হচ্ছে এটাও আদালতকে জানানো হয়। সবপক্ষের বক্তব্য শোনার পর আদালত বাংলায় বিজেপির রথযাত্রা কর্মসূচির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, \”রথযাত্রা না হলেও আইন অমান্য চলবে। আইনি লড়াই আদালতে চলবে, আমাদের লড়াই মাঠে ময়দানে চলবে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top