News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের জোট সরকারের স্থায়ীত্ব নিয়ে আশাবাদী মল্লিকার্জুন খারগে
Image

কর্ণাটকের জোট সরকারের স্থায়ীত্ব নিয়ে আশাবাদী মল্লিকার্জুন খারগে

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের স্থায়িত্ব আশাবাদী বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে। বিজেপি যত প্রচেষ্টাই করুক না কেন সরকার ফেলতে তারা পারবে না বলে মঙ্গলবার দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ।এদিন মল্লিকার্জুন খারগে বলেন, ‘বিজেপি যত প্রচেষ্টাই করুক না কেন। সরকার স্থায়ী থাকবে। আদর্শকে সামনে রেখে ভোটে জিতে বিধায়ক হয়েছে। তাই কেউ দল ছেড়ে যাবে না। বিজেপি চেষ্টা করুক। এতে তারা অভ্যস্ত। কিন্তু সফল হবে না। ২০০৮ সালেও একই ভাবে চেষ্টা চালিয়েছিল বিজেপি।

কিন্তু সফল হননি। আমি মুখ্যমন্ত্রী কুমারস্বামী এবং সিদ্দারামাইয়ার সঙ্গে কথা বলেছি। সবাই আশ্বস্ত করেছে সরকার স্থায়ী থাকবে।কংগ্রেসের আর এক নেতা জামির আহমেদ জানিয়েছেন, ‘আমাদের পাঁচ জন বিধায়ক এখন মুম্বইতে রয়েছে। দল ভাঙ্গানোর প্রচেষ্টা হলে আমরাও চুপ থাকব না। আমি নিশ্চিত করে বলে পারি দল ছেড়ে কেউ যাবে না।’ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার জানিয়েছেন, ‘বিধায়কেরা আমাদের সঙ্গে রয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ আমরা। তারা কোনও নোংরা রাজনীতি করছে না। মহাজোটের বিরুদ্ধে বিজেপি বিভ্রান্তমূলক প্রচার করছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top