News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মুখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণের হুমকি, আটক এক

দিল্লির মুখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণের হুমকি, আটক এক

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়েকে অপহরণ করার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ।৯ জানুয়ারি মেয়ে হরশিতা কেজরিওয়ালকে অপহরণ করার হুমকি দিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দফতরে একটি ই-মেল আসে। এরপরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার দিল্লি পুলিশের তৎপরতায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম বিকাশ। বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই ব্যক্তি।

এদিন উত্তরপ্রদেশের রায় বরেলি থেকে বিকাশকে আটক করে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের স্পেশ্যাল সেল। নিজের বোনের বাড়িতে দেখা করতে গিয়েছিল বিকাশ। সেই সময় তাকে আটক করা হয়। দিল্লি পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শীঘ্রই তাকে দিল্লিতে নিয়ে আসা হবে। এর পেছনে কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লির সচিবালয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর লঙ্কাগুড়ো দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পরে পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে আটক করা হয়। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top