News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে মেট্রোর লাইনে মরণঝাঁপ ব্যক্তির, ব্যস্ত সময়ে ব্যহত পরিষেবা
Image

দিল্লিতে মেট্রোর লাইনে মরণঝাঁপ ব্যক্তির, ব্যস্ত সময়ে ব্যহত পরিষেবা

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): পুনরায় আত্মহত্যার ঘটনা ঘটল দিল্লি মেট্রোয়| মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে| দিল্লি মেট্রো রেল সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাজীব চক মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি| মেট্রো চালকের তত্পরতায় প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ওই ব্যক্তিকে| গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ল্যান্ডি হার্ডিঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে| সাত সকালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে বেশ কিছু সময় রাজীব চক থেকে নয়ডা সিটি সেন্টার পর্যন্ত মেট্রো চলাচল বিপর্যস্ত হয়| তবে, রাজীব চক থেকে সময়পুর বাদলি পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিকই ছিল|


দিল্লি মেট্রো সূত্রের খবর, আহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি| ঘটনার তদন্ত শুরু হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি| এই ঘটনার জেরে সকালের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ রাজধানীর মেট্রো চলাচল বন্ধ থাকে| মেট্রো চলাচল বন্ধ ছিল রাজীব চক এবং নয়ডা সিটি সেন্টারের মধ্যে| দুর্ভোগে পড়েন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ| পরে অবশ্য মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top