News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু হল তীর্থমুখে দুদিন ব্যাপী পৌষ উৎসব
Image

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে শুরু হল তীর্থমুখে দুদিন ব্যাপী পৌষ উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ পৌষ সংক্রান্তি উপলক্ষে নবরূপে সেজে উঠেছে তীর্থমুখ। দুই দিবসীয় উৎসবের আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
এদিন বিকেলে প্রদীপ প্রজ্বলন করে তীর্থমুখে পৌষ সংক্রান্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে জাতি উপজাতি মানুষের মেল বন্ধন ছিল লক্ষণীয়। গোমতী নদীর উৎসস্থল তীর্থমুখের এই প্রাচীনতম মেলার সাথে রাজ্যের জাতি উপজাতি সকল অংশের মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। উৎসবকে কেন্দ্র করে তীর্থমুখে প্রচুর লোকের সমাগম ঘটেছে।

রাজ্যের নানা প্রান্তের মানুষজনের পাশাপাশি বহিঃরাজ্য থেকে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি, এমন-কি বাংলাদেশের জনজাতি জনগোষ্ঠীর মানুষের উপস্থিতি ঘটেছে তীর্থমুখে।এদিকে, ভিড় এবং উৎসবকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সাধারণ ও পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা হাতে নিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top