News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাস ও মাও নাশকতা ৮০ শতাংশ কমে গিয়েছে : রাজনাথ সিং
Image

সন্ত্রাস ও মাও নাশকতা ৮০ শতাংশ কমে গিয়েছে : রাজনাথ সিং

লখিমপুর খেরি, ১৪ জানুয়ারি (হি.স.) : বিগত সাড়ে চার বছরে সন্ত্রাসবাদী এবং মাওবাদীদের নাশকতার ঘটনা ৮০ শতাংশ কমে গিয়েছে। সোমবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।এদিন লখিমপুর খেরিতে এসএসবি-র প্রশাসনিক এবং আবাসিক ভবন উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীর উপত্যকাকে অশান্ত করার সমস্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থা অতিসক্রিয়তার জন্যই তা সম্ভব হয়েছে।

সন্ত্রাসবাদ এবং মাওবাদীদের নাশকতার ঘটনা ৮০ শতাংশ কমে গিয়েছে।দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বিগত সাড়ে চার বছরে ভারতের আর্থিক বৃদ্ধি অনেক বেশি গতিশীল হয়েছে। এমন আন্তজার্তিক মঞ্চেও তা স্বীকৃত হয়েছে। বৃহদ অর্থনৈতিক দেশ হিসেবে ২০১৪ সালে ভারতের স্থান ৯ নম্বর ছিল। এখন ভারত ৬ নম্বরে উঠে এসেছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে অন্যতম হবে ভারত। আয়ুষ্মান ভারত আরোগ্য যোজনা প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত সাড়ে সাত কোটি মানুষের চিকিৎসা এর মাধ্যমে হয়েছে। গরিব মানুষদের চিহ্নিত করে তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য বিজেপিকর্মীদের এগিয়ে আসতে হবে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top