News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্র বাঁচাও যাত্রার কর্মসূচিতে নতুন সূচি পশ্চিমবঙ্গ বিজেপির, ফের শুনানি ১৫ জানুয়ারি
Image

গণতন্ত্র বাঁচাও যাত্রার কর্মসূচিতে নতুন সূচি পশ্চিমবঙ্গ বিজেপির, ফের শুনানি ১৫ জানুয়ারি

নয়াদিল্লি ও কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): প্রস্তাবিত কর্মসূচিতে রদবদল করে ২০ দিনে মাত্র ৪টি ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বের করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টকে এমনই জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি| পশ্চিমবঙ্গে যাতে রথযাত্রার অনুমতি পাওয়া যায়, সে জন্য শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপির আইনজীবী মুকুল রোহতগি। মঙ্গলবার ফের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’ নিয়ে শুনানি হবে শীর্ষ আদালতে। ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে শীর্ষ আদালত কি রায় দেয়, আপাতত সেই অপেক্ষায় পশ্চিমবঙ্গ বিজেপি।


উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপিকে শর্তসাপেক্ষে ‘রথযাত্রা’ করার অনুমতি দিয়েছিল| কিন্তু, সেই অনুমতি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ| রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ| কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সমস্ত গোয়েন্দা রিপোর্ট খতিয়ে না দেখে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’-র অনুমতি দেওয়া যায় না| এরপরই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যাঞ্জে জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ বিজেপি| জরুরি ভিত্তিতে ‘গণচন্ত্র বাঁচাও যাত্রা’ মামলার শুনানির আবেদন করে পশ্চিমবঙ্গ বিজেপি| কিন্তু, জরুরি ভিত্তিতে বিজেপির করা মামলা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত| এরপর গত ৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ বিজেপির রথযাত্রা নিয়ে করা মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে| ওই দিন পশ্চিমবঙ্গ বিজেপি শীর্ষ আদালতে জানায়, ৪০ দিনের পরিবর্তে ২০ দিনে মাত্র ৪টি ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বের করা হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস জারি করে তাঁদের অভিমত জানাতে বলেছে সর্ব্বোচ আদালত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top