News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড কদমতলা হাসপাতালে
Image

অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড কদমতলা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ।। দুর্ঘটনাগ্রস্ত এক যুবককে গুরুতর আহত অবস্থায় কদমতলা থেকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় ২৮ বছরের অজিত নাথ নামে এক যুবক। ধর্মনগরের গৌরীপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজিত। ঘটনার পর তাকে কদমতলা হাসপাতালে নিয়ে যান দমকল বাহিনীর কর্মীরা। কিন্তু অজিতের জখম গুরুতর হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।


কিন্তু যুবককে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনও অ্যাম্বুলেন্স ছিল না। অথচ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেখতে পান অজিতের পরিবারের লোকেরা। তারা তখন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কাছে আর্জি জানান এই অ্যাম্বুলেন্সটি দিয়ে যাতে অজিতকে জেলা হাসপাতালে পাঠানো হয়। তখন সংশ্লিষ্ট চিকিৎসক নাকি জানান, অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নেই তাই এই তা পাঠানো যাবে না।
কিন্তু অজিতের পরিবারের লোকেরা কোনও কথাই শুনতে নারাজ ছিলেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর ফলে হাসপাতাল চত্বরে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আহতকে অন্য গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top