News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার আইজিএমে শিশুমৃত্যু, উত্তেজনা হাসপাতাল চত্বরে
Image

আগরতলার আইজিএমে শিশুমৃত্যু, উত্তেজনা হাসপাতাল চত্বরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ।। আগরতলার আইজিএম হাসপাতালে আবারও ঘটেছে শিশুমৃত্যুর ঘটনা। তবে এই মৃত্যুর পেছনে চিকিৎসক না-নার্স দায়ী বা অন্য কোনও কারণ রয়েছে এ নিয়ে ধোঁয়াশা বিরাজ করছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত শিশুমৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, তাঁরা তদন্ত শুরু করেছেন। অতিসত্বর শিশুর মৃত্যুর কারণ খুঁজে বের করা হবে। জানা গেছে, শহরতলির কালিকাপুর মিনাবাড়ি এলাকার জনৈক রঞ্জিত রায় তাঁর গর্ভবতী স্ত্রীকে ভর্তি করান আইজিএম হাসপাতালে। শনিবার এক শিশু প্রসব করেন প্রসূতি।

কিন্তু শনিবার রাতে নবজাতকের মৃত্যু হয়। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে হাসপাতালের নার্স বা চিকিৎসক কেউই কিছুই জানাননি বলে অভিযোগ তুলেছেন নবজাতকের পরিবারের সদস্যরা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা গেছে, নবজাতকের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন। এই অভিযোগকে কেন্দ্র হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি এক সময়ে চরম আকার ধারণ করে। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পশ্চিম থানায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিবারের সদস্যরা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top