News Flash

  • Home
  • Uncategorized
  • গুরু গোবিন্দ সিং-এর স্মরণে ৩৫০ টাকার মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Image

গুরু গোবিন্দ সিং-এর স্মরণে ৩৫০ টাকার মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : দশম শিখগুরু গোবিন্দ সিং-এর ৩৫২তম জন্মজয়ন্তীর দিন ৩৫০ টাকার স্মারক মুদ্রার প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন রাজধানী দিল্লির ৭ লোক কল্যাণ মার্গের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গুরু গোবিন্দ সিংয়ের স্মরণে ৩৫০ টাকার স্মারক মুদ্রার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধানবিচারপতি জে এস খেখার সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। গুরু গোবিন্দ সিংয়ের সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিকতার প্রতীক ছিলেন গুরু গোবিন্দ সিং। ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার প্রতি নিজের জীবনকে সমর্পিত করেছিলেন । গুরু গোবিন্দ সিংজির ৩৫২ তম প্রকাশ পর্বে স্মারক মুদ্রা প্রকাশ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

তাঁর আদর্শের প্রতি আমাদের বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। তিনি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন। এক মহান শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সাধকও ছিলেন। অসাধারণ যোদ্ধা হওয়ার পাশাপাশি কবি ও লেখকও ছিলেন গুরু গোবিন্দ সিং-জি। অন্যায়কে বরদাস্ত করতে পারতেন না। চিরকাল শান্তির স্বপক্ষে ছিলেন। কয়েক হাজার দেশবাসীকে রক্ষা করার জন্য নিজের ছেলেদেরও উৎসর্গ করেছিলেন। দেশাত্মাবোধ, শান্তি, মানবিকতা, ধৈর্যের সত্যিকারের প্রতীক ছিলেন। অন্যের আনন্দের জন্য নিজের আত্মত্যাগ করে গিয়েছেন তিনি। নতুন ভারত গড়ার জন্য তাঁর আদর্শের পথেই এগিয়ে চলেছি। আমাদের সরকার তাঁর দেখানো পথেই কাজ করে চলেছে।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top