News Flash

  • Home
  • Uncategorized
  • শিখবিরোধী দাঙ্গা এবং কর্তারপুর প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর
Image

শিখবিরোধী দাঙ্গা এবং কর্তারপুর প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা এবং কর্তারপুর প্রসঙ্গে নাম না করে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন রাজধানী দিল্লিতে দশম শিখগুরু গোবিন্দ সিং-এর স্মরণে ৩৫০ টাকার স্মারক মুদ্রার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘১৯৮৪ সালে আক্রান্ত হয়েছিল তাদের ন্যায় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। দশকের পর দশক ধরে মায়েরা, বোনেরা, দিদিরা এবং সন্তানের চোখের জল ফেলেছেন। আইন তাদের প্রকৃত ন্যায়বিচার দেবে। গুরু নানক থেকে গুরু গোবিন্দ সিং সব শিখ গুরুই ন্যায়বিচারের কথা বলে গিয়েছে।

সেই পথ ধরে চলেই বর্তমান সরকার আক্রান্তদের প্রকৃত বিচার দেওয়ার জন্য কাজ করে চলেছে।কর্তারপুর করিডর সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কর্তারপুর করিডর গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। কর্তারপুর করিডর গড়ে তোলা দূরবীনের আর প্রয়োজন পড়বে না। মানুষ নিজের চোখেই গুরুদ্বার দরবার সাহেব দর্শন করতে পারবেন। ভিসা ছাড়াই এখন পাকিস্তানের দরবার সাহেবের পরিদর্শন করতে পারবেন পূণার্থীরা। ১৯৪৭ সালের আগস্টে দেশভাগের সময় যে ভুল করা হয়েছিল তা সংশোধন করার জন্য কর্তারপুর করিডর গড়ে তোলা হবে। ১৯৪৭ সালে পবিত্র এই স্থানকে ভারতে অন্তভুক্ত করার জন্য কোনও প্রচেষ্টাই করা হয়নি।’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top