News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিসের বেকারিতে বিস্ফোরণ, জখম ৩৫
Image

প্যারিসের বেকারিতে বিস্ফোরণ, জখম ৩৫

প্যারিস, ১২ জানুয়ারি (হি.স.) : শনিবার সকালে হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। শহরের একেবারে কেন্দ্রস্থলে থাকা মধ্য প্যারিসের রু দে ত্রাভিশে সকাল নটা নাগাদ বিস্ফোরণটি ঘটে। একটি বেকারিতে বড়সড় বিস্ফোরণে এতটাই তীব্র ছিল যে আশপাশের দোকানের কাঁচ ভেঙে গিয়েছে। এই বিস্ফোরণে জখম হয়েছেন কমপক্ষে ৩৫ জন।এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো দোকানটাই পুড়ে গিয়েছে। আহত হয়েছেন পথচারীরাও।পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাল লিক করেই বিস্ফোরণ হয়েছে। নাশকতার কোনওরকম প্রমাণ এখনও ঘটনাস্থল থেকে মেলেনি।


গোটা এলাকা সিল করে রেখেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে ছোট দোকানগুলিও ভেঙে গিয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেকারিটা। ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে এই বিস্ফোরণের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকার্যে চলছে দ্রুতগতিতে৷ তবে ঠিক কি কারণে এই ধরমের ঘটনা গটে গেল তার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top