News Flash

  • Home
  • Uncategorized
  • দশ হাজারি ব্যাটসম্যান হিসেবে মাইলস্টোন গড়লেন মহেন্দ্র সিং ধোনি
Image

দশ হাজারি ব্যাটসম্যান হিসেবে মাইলস্টোন গড়লেন মহেন্দ্র সিং ধোনি

সিডনি, ১২ জানুয়ারি (হি.স.) : প্রায় আড়াই মাস পর শনিবার সিডনিতে ব্যাট হাতে নেমেই মাইলস্টোন পৌঁছে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷
এদিন এসসিজি-তে সিরিজের প্রথম একদিনের ম্যাচে রান তাড়া করতে গিয়ে নজির গড়লেন মাহি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন ধোনি৷ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর এই নজির গড়েন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷শনিবার মাইলস্টোনে পৌঁছাতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করতে নেমে ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় এদিন ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছান মাহি৷

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামার আগেই ৫০ ওভারের ফর্ম্যাটে ১০ হাজার রানের গণ্ডি টপকে ছিলেন ধোনি৷ কারণ ২০০৭-এ এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ছিলেন মাহি৷ এই ইনিংস ধরলে আগেরই ১০ হাজারের গণ্ডি টপকে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ কিন্তু ভারতের হয়ে এদিন একদিনের ক্রিকেটে ১০,০০০ রানের মাইলস্টোনে পৌঁছালেন ধোনি৷ শুধু তাই নয়, এই মুহূর্তে বিশ্বক্রিকেটে বিরাট কোহলির পর ধোনিই ১০ হাজারি যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন৷
এখনও পর্যন্ত ৩৩৩টি একদিনের ম্যাচ, ৯০টি টেস্ট এবং ৯৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি৷ ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরি-সহ ১৬ হাজার রান এবং উইকেটের পিছনে গ্লাভস হাতে ৮০০ বেশি শিকার রয়েছে তাঁর ঝুলিতে৷ নেতৃত্ব দিয়ে দেশকে দিয়েছেন দু-দু’টি বিশ্বকাপ৷ ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০১১ কপিল দেবের পর ভারতকে দ্বিতীয় একদিনের বিশ্বকাপ দেন রাঁচির রাজপুত্র৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top