News Flash

Image

নাসিকে বেপরোয়া গতির বলি ৪

নাসিক (মহারাষ্ট্র), ১১ জানুয়ারি (হি. স.) : মহারাষ্ট্রের নাসিক জেলায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ভ্যানের। বেপরোয়া গতির বলি হলেন চারজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে অনদানে গ্রাম থেকে ৮০ কিলোমিটার দূরে সাতনা-তাহারাবাদ রোডে। শুক্রবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, ভয়ঙ্কর ওই পথ-দুর্ঘটনায় ২২ বছরের এক যুবক সহ তিন কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে জেলার সাতনা-তাহারাবাদ রোডে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ভ্যানের। বাইকআরোহী তিন কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরও একজনের | মৃত চার ব্যক্তিই তালাওয়াড়ের বাসিন্দা |


জানা গেছে, নিজেদের বাইকে করে তাঁরা কান্ডুরিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম, সমাধান পাটাইত (১৮), অরুন দেভারে (১৯), অনিল মালি (১৮), এবং শরদ সোনাওয়ানে (২২)। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। চারজনকেই দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে শরদ সোনাওয়ানের। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভ্যানচালকের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক পলাতক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top