News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-বিরোধী মহাজোটে যোগ দেবে না বিজেডি, অবস্থান স্পষ্ট করলেন নবীন পট্টনায়ক
Image

বিজেপি-বিরোধী মহাজোটে যোগ দেবে না বিজেডি, অবস্থান স্পষ্ট করলেন নবীন পট্টনায়ক

ভুবনেশ্বর, ৯ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে মহাজোটে যোগ দেবে না বিজু জনতা দল (বিজেডি)। বুধবার এমনই জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী মহাজোট গড়তে তৎপর কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেডির কি ভূমিকা হবে তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এদিন সমস্ত জল্পনার অবসান করে দিয়ে নবীন পট্টনায়ক বলেন, ‘বিজেডি মহাজোটে যোগ দেবে না। বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে যে সমদূরত্ব বজায় রাখা নীতি গ্রহণ করেছিলাম,তা মেনেই আগামী দিনে চলব।’

মঙ্গলবার রাজধানী দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে বিজেডির তরফ থেকে ‘কৃষক অধিকার সমাবেশ’-এর আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় কৃষিনীতির বিরুদ্ধে ও কৃষকদের একাধিক দাবি আদায়ের জন্য এই সমাবেশের আয়োজন করা হয়। ওই দিন মহাজোট নিয়ে নবীন পট্টনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘মহাজোটে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় লাগবে।’ বুধবার সমস্ত জল্পনার অবসান করে দিয়ে নবীন পট্টনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন তিনি মজাজোটে যোগ দেবেন না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top