News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে বিমান হানায় নিহত ৩৫ তালিবান জঙ্গি, জখম ১৩
Image

আফগানিস্তানে বিমান হানায় নিহত ৩৫ তালিবান জঙ্গি, জখম ১৩

কাবুল, ৮ জানুয়ারি (হি.স.) : আফগানিস্তানে বিমান হানায় নিহত ৩৫ তালিবান জঙ্গি। জখম আরও ১৩। মঙ্গলবার এমনই জানানো হল সে দেশের প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার আরুজগান প্রদেশের তিনটি জেলায় তালিবানদের বিরুদ্ধে বিমান হানা চালানো হয়। এই হামলায় নিহত ৩৫ জঙ্গি। পাশাপাশি গুরুতর আহত ১৩। বিমান হানায় জঙ্গিদের তিন গাড়ি এবং পাঁচটি মোটর সাইকেল একেবারে ধ্বংস হয়ে গিয়েছে।

এই হামলা ন্যাটো চালিয়েছে নাকি আফগানিস্তানের বায়ুসেনা চালিয়েছে সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক কিছু জানায়নি।প্রসঙ্গত, গত শনিবার কান্দাহারের স্পিনবলদাক শহরের লোই কারিজ এলাকায় আফগান বর্ডার পুলিশের চেকপোস্টে অর্তকিতে হামলা চালায় তালিবানরা। দুই তরফের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে প্রাণ হারান সাত পুলিশকর্মী। পুলিশের গুলিতে খতম ১৬ জঙ্গি। সংঘর্ষে জখম চার পুলিশকর্মী এবং আহত ১১ তালিবান। এমনই জানানো হয়েছে কান্দহারের রাজ্য সরকারের তরফ থেকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top