News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধ বিক্ষোভ ওডিশায়
Image

কৃষকদের একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধ বিক্ষোভ ওডিশায়

ভুবনেশ্বর, ৮ জানুয়ারি (হি.স.) : কৃষকদের একাধিক দাবিতে উত্তাল ওডিশা। রাজ্য সরকারের কৃষি নীতির বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় একাধিক কৃষক সংগঠন। রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপিও এই বিক্ষোভে যোগ দেয়।এদিন রাজধানী দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে বিজেডির তরফ থেকে ‘কৃষক অধিকার সমাবেশ’-এর আয়োজন করা হয়। অন্যদিকে ওডিশায় রাজ্য সরকারের বিরোধিতা করে পথে নামে নবনির্মাণ কৃষক সংগঠন। কৃষিজাত পণ্যের সহায়ক ন্যা্য্য দাম এবং বর্ষীয়ান কৃষকদের পেনশন প্রদানের দাবিতে ভুবনেশ্বরের রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় নবনির্মাণ কৃষক সংগঠন। এই প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক অক্ষয় কুমার জানিয়েছেন, ওডিশায় কৃষকদের দুর্দশা নিয়ে চিন্তিত নয় রাজ্যসরকার এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে রাজধানী দিল্লির বুকে বিক্ষোভ দেখাচ্ছে তারা।এদিন রাজ্য বিজেপির তরফ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচী করা হয়। ধান বিক্রির জন্য পর্যাপ্ত মান্ডির দাবিতে এদিন বিজেপির তরফ থেকে কুশপুতুল পোড়ানো হয়। বিজেপি নেতা প্রতাপ সারাঙ্গি বলেন, রাজ্যে ধান বিক্রির জন্য পর্যাপ্ত মান্ডি নেই। রাজ্য সরকারের ভ্রান্ত নীতির জন্য আত্মহত্যা করছে কৃষকেরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা পরেও কৃষকদের জন্য বোনাস দেয়নি প্রশাসন।


অন্যদিকে রাজ্য কংগ্রেসের কৃষক সেলের তরফ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করা হয়। সেখানে গিয়ে রাজ্যপালকে স্মরকলিপি দেওয়া হয়। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অমিয় কুমার পট্টনায়ক বলেন, কৃষি ঋণ মকুব, প্রতি কুইন্টাল ধানের দাম ৭৫০ টাকা বোনাস দিতে হবে। পর্যাপ্ত মান্ডি গড়ে তুলতে হবে। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক ট্যুইটবার্তায় লিখেছেন, নবীন পট্টনায়ক এবং তাঁর সহযোগীরা পিকনিক করতে দিল্লি গিয়েছেন। এর জন্য খরচ হয়েছে ৫২ লক্ষ টাকা। এই টাকা দিয়ে যদি কৃষকদের ঋণ মকুব করে দেওয়া যেত। কৃষকদের জন্য কুম্ভীরাশ্রু ফেলছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top