News Flash

  • Home
  • Uncategorized
  • সিএবি : ১১ ঘণ্টার বনধে অচল অসম, আটকে বহু যাত্রীবাহী ট্রেন
Image

সিএবি : ১১ ঘণ্টার বনধে অচল অসম, আটকে বহু যাত্রীবাহী ট্রেন

গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : একদিকে সংসদে বহুচর্চিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) ২০১৬ উত্থাপন হয়েছে। অন্যদিকে এই বিলের বিরুদ্ধাচরণ করে জ্বলছে অসম। মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সারা অসম ছাত্ৰ সংস্থা (আসু) এবং উত্তর-পূর্বাঞ্চলের যৌথ ছাত্র সংগঠন উত্তরপূর্ব স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসো)-সহ ৩০টি সংগঠন আহূত ১১ ঘণ্টার বনধ-এ অসমে সংঘটিত হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা। বনধের জেরে স্তব্ধ হয়ে পডেছে রাজ্যের জনজীবন। 

বরাক উপত্যকা ছাড়া গোটা ব্রহ্মপুত্র উপত্যকা বনধ-এর জেরে স্তব্ধ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। শালনায় গুয়াহাটিগামী যাত্ৰীবাহী ট্রেন, মাকুমে লিডু-ডিব্ৰুগড়গামী ডেমো ট্রেন, রঙিয়ায় ডাউন কামরূপ এক্সপ্ৰেস অবরোধ করেছেন শতাধিক আসু-র কৰ্মী ও সমর্থকরা। 

নগাঁও জেলা সদর-সহ পার্শ্ববর্তী অঞ্চলেও বনধ-এর ব্যাপক প্রভাব পড়েছে। নগাঁওয়ের কলিয়াবর, কুঁওরিটোল এবং কলিয়াবর তিনআলিতে ৩৭ নম্বর জাতীয় সড়ক, জেলার সামাগুড়ি, কামপুর, কঠিয়াতলি, কচুয়া, পানিখাইতি, জুরিয়া, রূপহিহাট ইত্যাদি এলাকাও স্তব্ধ বনধের জেরে। বিভিন্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিলের প্ৰতিবাদ করা হচ্ছে।

উজান অসমের ডিব্রুগড়, তিনসুকিয়ায় জেলায়ও বনধ-এর ব্যাপক প্রভাব পড়েছে। পাশাপাশি শদিয়া, ডুমডুমা, শোণিতপুর জেলা সদর তেজপুর, বালিপাডা, রাঙাপাড়া, ঢেকিয়াজুলিতেও টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদ করছেন বনধ সমর্থকরা। অসম বনধকে পূৰ্ণ সমর্থন জানিয়েছে আসাম গ্যাস কোম্পানির কর্মচারীকুল। ফলে দুলিয়াজানে স্তব্ধ করে হয়ে পড়েছে অয়েল ইন্ডিয়ার উৎপাদন ও খনন। একই চিত্র যোরহাট, ডিমৌ এলাকায়। নারায়ণপুর, নাজিরা, তিতাবর, মরিয়নি, গোলাঘাট জেলা, নিম্ন অসমের বঙাইগাঁও, গোয়ালপাড়া, দক্ষিণ শালমারা-মানকাচর-সহ ফকিরগঞ্জ, হাটশিঙিমারি, মধ্য অসমের রঙিয়া, জাগিরোড, মরিগাঁও, হাজোর, রামদিয়ার মিলপাড়া, দক্ষিণ কামরূপের গরৈমারি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top