News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল দুর্নীতিতে তদন্তের জন্যই মধ্যরাতে অপসারণ করা হয় সিবিআই ডিরেক্টরকে : রাহুল গান্ধী
Image

রাফাল দুর্নীতিতে তদন্তের জন্যই মধ্যরাতে অপসারণ করা হয় সিবিআই ডিরেক্টরকে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): সিবিআই-এর আভ্যন্তরীন গৃহযুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সিবিআই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার| সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ এদিন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরতে চলেছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও আপাতত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি| সুপ্রিম কোর্টের এদিনের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘রাফাল দুর্নীতিতে তদন্ত করার জন্য মধ্যরাত একটা নাগাদ অপসারণ করা হয় সিবিআই ডিরেক্টরকে| এখন তাঁকে পুনর্বহাল করা হয়েছে, কিছুটা বিচার পেলেন তিনি| দেখা যাক এবার কি হয়|’
সুপ্রিম রায়ের প্রেক্ষিতে কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল বলেছেন, ‘মধ্যরাতে সিবিআই ডিরেক্টরকে অপসারণের নেপথ্যে একটি উদ্দেশ্য ছিল| উদ্দেশ্য ছিল, অলোক বর্মাকে কাজ করতে না দেওয়া| ওই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে| কেন্দ্র এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-এর সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট|’ উল্লেখ্য, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ আনার পরে দু’জনেরই ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠিয়েছিল নরেন্দ্র মোদী সরকার| কেন্দ্রের সিদ্ধান্তকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন অলোক বর্মা| কেন্দ্র, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ও অলোক বর্মার বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ গত ৬ ডিসেম্বর রায়দান স্থগিত রেখেছিল| এদিন সিবিআই মামলায় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রায়দান করার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার তিনি ছুটিতে থাকায় সুপ্রিম কোর্টের ১২ নম্বর কোর্টে সিবিআই মামলার ফয়সালা শোনান বিচারপতি সঞ্জয় কিশান কৌল| প্রথমেই কেন্দ্রীয় সরকারকে বড়সড় ধাক্কা দিয়ে অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top