News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই গৃহযুদ্ধে সুপ্রিম রায় : বড়সড় ধাক্কা খেল কেন্দ্র, পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা
Image

সিবিআই গৃহযুদ্ধে সুপ্রিম রায় : বড়সড় ধাক্কা খেল কেন্দ্র, পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার| অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও কমিটি না বলা পর্যন্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি| সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ আনার পরে দু’জনেরই ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠিয়েছিল নরেন্দ্র মোদী সরকার| কেন্দ্রের সিদ্ধান্তকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন অলোক বর্মা| কেন্দ্র, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) ও অলোক বর্মার বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ গত ৬ ডিসেম্বর রায়দান স্থগিত রেখেছিল| এদিন সিবিআই মামলায় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রায়দান করার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার তিনি ছুটিতে থাকায় সুপ্রিম কোর্টের ১২ নম্বর কোর্টে সিবিআই মামলার ফয়সালা শোনান বিচারপতি সঞ্জয় কিশান কৌল|

প্রথমেই কেন্দ্রীয় সরকারকে বড়সড় ধাক্কা দিয়ে অলোক বর্মাকে অপসারণ বা ছুটিতে পাঠানোর আদেশ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| আর তাই ফের সিবিআই ডিরেক্টর পদে ফিরছেন অলোক বর্মা| তবে, পদে ফিরলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি| প্রসঙ্গত, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ এনেছিলেন| ওই পরিস্থিতিতে দু’জনকেই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল নাগেশ্বর রাওকে| আচমকা ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| শীর্ষ আদালতের নির্দেশে অলোক বর্মার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তদন্তভার দেওয়া হয়েছিল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে| মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, অলোক বর্মাকে পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে আনতে হবে| তবে, আপাতত তিনি কোনও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না| কবে থেকে তাঁর উপর থেকে এই নিষেধাজ্ঞা উঠবে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চ পর্যায়ের কমিটি| যত দ্রুত সম্ভব (সপ্তাহখানেকের মধ্যে) এই কমিটিকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত|

সিবিআই গৃহযুদ্ধে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে| সুপ্রিম কোর্টের রায়দানের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আমরা কারও বিরুদ্ধে নই| সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত| রাফাল দুর্নীতিতে নিয়ে তদন্ত করেছিলেন অলোক বর্মা| তাই সরানো হয়েছিল তাঁকে|’ উদ্বেগ প্রকাশ করে খাড়গে বলেছেন, ‘এই রায়ের পর বড়সড় শিক্ষা পেল সরকার| জনসাধারণকে চাপে রাখার জন্য এখন আপনি এজেন্সির অপব্যবহার করবেন, আগামী দিনে অন্যরাও তাই করবে| তাহলে গণতন্ত্রের কি হবে?’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top