News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যালকে ২৬৫৭০.৮০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে, লোকসভায় দাবি প্রতিরক্ষামন্ত্রীর
Image

হ্যালকে ২৬৫৭০.৮০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে, লোকসভায় দাবি প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্সকে (হ্যাল) আদৌ কোনও বরাত দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে রবিবার ট্যুইটারে সরব হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার লোকসভায় দাঁড়িয়ে নথিসহ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে হ্যালকে ২৬৫৭০.৮০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে।এদিন লোকসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ বলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি যে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে হ্যালের সঙ্গে ২৬৫৭০.৮০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ৭৩০০০ কোটি টাকার বরাত দেওয়া প্রক্রিয়া চলছে।’ এই সংক্রান্ত যাবতীয় নথি লোকসভায় পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই নথিগুলি থেকে প্রমাণিত অধিবেশন কক্ষে দাঁড়িয়ে আমি যা বলেছি যা সত্য।

এর বিরুদ্ধ যে সন্দেহ করা হচ্ছে তা ভুল এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।রবিবার ট্যুইটারে রাহুল গান্ধী লিখেছিলেন, ‘এক লক্ষ কোটি টাকার একটি টাকাও হ্যালকে দেওয়া হয়নি। কারণ কোনও রকমের বরাত দেওয়া হয়নি। যখন কেউ একটি মিথ্যা কথা বলে তা ঢাকতে আরও মিথ্যার কথা দরকার পড়ে। রাফাল নিয়ে প্রধানমন্ত্রীর অসত্য বিবৃতিকে আড়াল করার জন্য প্রতিরক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে গিয়েছেন। আগামীকাল রাফালের জন্য হ্যালকে বরাত দেওয়ার এক লক্ষ কোটিত টাকার নথি সংসদে পেশ করতে হবে। নয়তো পদত্যাগ করুক প্রতিরক্ষামন্ত্রী।’ এরই পাল্টা লোকসভায় প্রতিরক্ষামন্ত্রীর এদিন বিবৃতি দেন। তার আগে রবিবার ট্যুইটারে প্রতিরক্ষামন্ত্রী লেখেন, লজ্জার বিষয় কংগ্রেস সভাপতি মিথ্যা রটাচ্ছেন এবং নিজে দেশবাসীকে বিভ্রান্ত করছে। রাহুল গান্ধীর উচিত সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top