News Flash

  • Home
  • Uncategorized
  • আপ ছাড়লেন পঞ্জাবের বিধায়ক
Image

আপ ছাড়লেন পঞ্জাবের বিধায়ক

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : আম আদমি পার্টি (আপ) ছাড়লেন সুখপাল খাইরা। রবিবার নিজের পদত্যাগ পত্র দলীয় নেতৃত্বের কাছে দিয়েছেন তিনি।পঞ্জাবের এই বিধায়ক নিজের পদত্যাগ পত্রে লিখেছেন, ‘যে আদর্শ ও নীতির উপর ভিত্তি করে দল তৈরি হয়েছিল। তা থেকে দলের বিচ্যুতি ঘটেছে।’ সুখপাল খাইরার পদত্যাগের প্রসঙ্গে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীষ সিসোধিয়া জানিয়েছেন, ‘দেশের জন্য তিনি যদি কাজ করতে চান তবে আমাদের সঙ্গে তার থাকা উচিত।

কিন্তু পদ ও নিজের জন্য কাজ করলে তিনি যেখানে খুশি যেতে পারেন। এতে আমাদের এমন কিছু ক্ষতি হবে না।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আম আদমি পার্টি ছেড়েছেন বর্ষীয়ান আইনজীবী এইচ এস ফুলকা। ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় নিপীড়িতদের পরিবারের বর্গের বিচারের জন্য তিনি নিরন্তন ভাবে কাজ করে গিয়েছেন। নিজের পদত্যাগ পত্রে ফুলকা লিখেছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল তৈরি করা উচিত হয়নি। কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়াটা উচিত ছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top