News Flash

  • Home
  • Uncategorized
  • মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানানো রসিকতা ছিল, দাবি দিলীপ ঘোষের
Image

মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানানো রসিকতা ছিল, দাবি দিলীপ ঘোষের

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.) : ভোলবদল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘কোনও বাঙালিরযদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে তাহলে সেটা ওঁরই আছে।’ তাঁর এমন মন্তব্যের পরই চূড়ান্ত জল্পনা শুরু হয়। রবিবার অবশ্য বিষয়টিকে রসিকতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।এদিন দিলীপ ঘোষ বলেন, আমায় যে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে আমি তাঁকে শুভেচ্ছা জানাই। যদি তিনি প্রধানমন্ত্রী হন, এটাই বলেছি আমি। কিন্তু সেরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই বিষয়গুলিকেকৌতুক বা রসিকতা হিসেবে দেখা উচিত।

প্রসঙ্গত, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সুস্থ থাকুন। সুস্থ থাকলে ভালভাবে কাজ করতে পারবেন। আরসেটা জরুরি কারণ কোনও বাঙালির যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে তাহলে সেটা ওঁরই আছে। সিপিএমের কারণে জ্যোতিবাবুকে ফসকে ফেলেছি। এর আগে প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন, এবার বাঙালিপ্রধানমন্ত্রী প্রয়োজন৷’আর এরপরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। এমনকি দলের অন্দরে দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব হন একাধিক বিজেপি নেতা। রবিবার পাল্টা নিজের অবস্থান পরিবর্তন করলেন বিজেপিররাজ্য সভাপতি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top