News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার ত্রিপুরায় শুরু হল সিপিআইএমের রাজ্য কমিটির দু দিবসীয় বৈঠক
Image

শনিবার ত্রিপুরায় শুরু হল সিপিআইএমের রাজ্য কমিটির দু দিবসীয় বৈঠক

আগরতলা, ৫ জানুয়ারি, (হি.স.) : আজ শনিবার থেকে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির দু দিবসীয় বৈঠক। জানা গেছে, ৬ জানুয়ারি বিকেল পর্যন্ত এই বৈঠক চলবে। দু-দিন ব্যাপী বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় লোকসভা নির্বাচন। 


দলায় সূত্রের এক খবরে প্রকাশ, আসন্ন লোকসভা নির্বাচনে রণনীতি সম্পর্কে বিশেষভাবে আলোচনা হবে চলমান বৈঠকে। এছাড়া দলের বর্তমান যে পরিস্থিতি, তা থেকে ঘুরে দাঁড়িয়ে বিজেপি-র সঙ্গে লড়াইয়ের কৌশল নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। সূত্রটি জানিয়েছে, আগামী তিন-চার মাস পর দেশের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে দলের রাজনৈতিক শক্তি নিয়ে প্রচার শুরু হয়ে গেছে। এই প্রচারকে আরও গতিশীল করতে সাংগঠনিক নানা কর্মসূচিও হাতে নিয়েছে সিপিআইএম। আজ থেকে চলমান দুদিবসীয় বৈঠকের মধ্যমণি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পাশাপাশি দলের প্রদেশ স্তরের বহু নেতা ও কর্মী অংশগ্রহণ করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top