News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে উন্নয়নই ইস্যু বিজেপির
Image

লোকসভা নির্বাচনে উন্নয়নই ইস্যু বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ লোকসভা নির্বাচনে উন্নয়নকেই ইস্যু হিসেবে বেছে নিয়েছে বিজেপি৷ নির্দ্বিধায় একথা জানিয়েছেন খোদ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নির্বাচনী রণ নিয়ে তাঁর খোলামেলা জবাব, ২০১৪ লোকসভা নির্বাচনের অধিকাংশই পূরণ করা হয়েছে৷ সর্বস্তরীয় উন্নয়নের কল্পনা করেছিল বিজেপি৷ সে মোতাবেক জাতিবাদ, পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের রাজনীতির সমাপ্তি করে উন্নয়ন সকল স্তরে পৌছে দেওয়া হয়েছে৷ তবে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়নি যে অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে তার খন্ডন করতে গিয়ে অমিত শাহ কংগ্রেসকেও নিশানা করেছেন৷ তাঁর সাফ কথা, এখন কংগ্রেসের অভিযোগে মানুষের বিভ্রান্ত হওয়ার সময় সমাপ্ত হয়ে গিয়েছে৷ তাই, উন্নয়নের গাঁথা নিয়েই লোকসভা নির্বাচনে ঝাপাবে বিজেপি৷ অমিত শাহ’র কথায় তাতে স্পষ্ট, লোকসভা নির্বাচনে হিন্দুত্বের তাস খেলার ঝঁুকি নেবে না বিজেপি৷ এমনকি রাম মন্দির নিয়েও অবস্থান নরম করতে চাইছে দল৷


উন্নয়নই নির্বাচনী ইস্যু, তার কারণ বুঝাতে গিয়ে বিজেপি’র শাসনে দেশে পরিবর্তনের তালিকা তুলে ধরেন অমিত শাহ৷ তাঁর কথায়, গত সাড়ে চার বছরে গণতন্ত্রে পরিবর্তন হয়েছে৷ জাতিবাদ, পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের রাজনীতিকে সমাপ্ত করা হয়েছে৷ দেশে উন্নয়নের ধারণাই বদলে গিয়েছে৷ তাঁর দাবি, সর্বস্তরে উন্নয়নের কল্পনা করেছিল বিজেপি৷ সে মোতাবেক সর্ব স্তরের উন্নয়ন করা হয়েছে৷
অমিত শাহ’র মতে, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে মোদি সরকার৷ সাথে চেয়েছি শান্তি প্রতিষ্ঠা হোক৷ কিন্তু, দেশের নিরাপত্তা বিঘ্নিত করে শান্তি কখনো চায়নি বিজেপি, সাফ জানান অমিত শাহ৷ এদিন তিনি জোর গলায় দাবি করেন, বিজেপির শাসনে সারা বিশ্বে দেশের গৌরব বেড়েছে৷ দেশের অর্থব্যবস্থাকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ তাঁর বক্তব্য, দেশের আর্থিক ব্যবস্থা এখন দ্রুত গতিতে বেড়ে চলেছে৷ এবিষয়ে তিনি তুলনা টানেন ইউপিএ জমানার সাথে৷ তাঁর দাবি, ইউপিএ জমানায় আর্থিক সূচকে ভারতের অবস্থান ছিল ৯ নম্বরে৷ এখন তা ৬ নম্বরে উঠে এসেছে৷
অমিত শাহ এদিন অধিকাংশ নির্বাচনী পৃষ্ঠা প্রমুখদের কাঁধে তুলে দিয়েছেন৷ অবশ্য একই দায়িত্ব তিনি দলীয় কর্মীদেরও কাঁধে তুলে নিতে বলেছেন৷


অমিত শাহ’র নির্দেশ, এখন থেকে লোকসভা নির্বাচনের গণনা পর্যন্ত রাজ্যের প্রতিটি মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন৷ বিজেপিকে আরো বেশি ভোটের ব্যবধানে জয়ী করার সংকল্প নিয়ে কোমড় বেঁধে মাঠে নেমে পড়ুন৷ তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রে ক্ষমতার প্রত্যাবর্তন নিশ্চিত করতেই হবে৷
অবশ্য, প্রত্যাবর্তন নিশ্চিত করার নানা যুক্তিও এদিন অমিত শাহ তুলে ধরেছেন৷ তাঁর কথায়, কম্যুনিষ্ট গোটা বিশ্বে সমাপ্ত হয়ে গিয়েছে৷ কংগ্রেসের অস্তিত্ব দেশে সমাপ্তির পথে৷ এরই রেশ ধরে মহাজোটও এদিন অমিতের নিশানায় ছিল৷ তাঁর কটাক্ষ, মহাজোটের অন্যতম দাবিদার মায়াবতি চাইছেন কেন্দ্রের ক্ষমতায় অধিষ্টিত হউক একটি অসহায় সরকার৷ তাঁরা শক্তিশালী সরকার চাইছেন না৷ তবে, মহাজোটের পক্ষে শক্তিশালী সরকার গঠন করাও সম্ভব নয়, বিদ্রুপের সুরে বলেন অমিত শাহ৷ তাঁর দাবি, একমাত্র নরেন্দ্র মোদির নেতৃত্বেই কেন্দ্রে শক্তিশালি সরকার গঠন সম্ভব৷ অমিত শাহ এদিন মহাজোট সম্পর্কে সকলকে সতর্ক করেছেন৷ তাঁর দাবি, মহাজোটের নীতি কিংবা নেতা কোনটাই এখনো ঠিক হয়নি৷ তাই, তিনি দেশে শক্তিশালি সরকার গঠনের লক্ষ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top