News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, নিহত তিন
Image

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, নিহত তিন

লস অ্যাঞ্জেলেস, ৫ জানুয়ারি (হি.স.) : বন্দুকবাজের হামলায় ফের চাঞ্চল্য ছড়াল আমেরিকায়। শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের কাছে টরেন্সে গাবলি হাউস বাউলে বন্দুকবাজের হামলায় নিহত তিন। পাশাপাশি আহত চার। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক।

মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
টোরেন্স পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ‘শনিবার ভোররাতে অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজ হামলা ওই গেমিং কমপ্লেক্স চালায়।’ বন্দুকবাজকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয় পুলিশের তরফ থেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকবাজ মোট নয় রাউন্ড গুলি চালায়। বন্দুকের আওয়াজে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মহিলা ও শিশুরা কান্নাকাটি করতে থাকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top