News Flash

  • Home
  • Uncategorized
  • খুমুলুঙে আদিবাসী সাহিত্য উৎসব ৫ই
Image

খুমুলুঙে আদিবাসী সাহিত্য উৎসব ৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ আদিবাসী সাহিত্য সংসৃকতি উৎসবের আয়োজন করছে এডিসি প্রশাসন৷ আগামী ৫ জানুয়ারী এডিসি সদর খুমুলুঙে সূচনা হবে এই উৎসবের৷ দু’দিনব্যাপী এই উৎসবের সূচনা করবেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান, এডিসি কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং৷ তাঁর দাবি, প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত জাকজমকভাবে পালিত হবে এই উৎসব৷ তবে, ৫ জানুয়ারী বিজেপি সর্বভারতীয় সভাপতি জনসভা রয়েছে আগরতলায়৷ সে উপলক্ষ্যে বিরাট আয়োজন করেছে বিজেপিও৷ সেক্ষেত্রে, খুমুলুঙে এই উৎসব কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ পরীক্ষিত মুড়া সিংহের কথায়, গত ডিসেম্বরেই এই উৎসব উদ্যাপনের দিনক্ষণ স্থির করা হয়েছে৷ ফলে, তা বদল করা সম্ভব নয়৷

এদিন তিনি জানান, আগামী ৫ ও ৬ জানুয়ারি খুমুলুঙ স্টেডিয়ামে এডিসির উদ্যোগে রাজ্যভিত্তিক দুদিনব্যাপী ১১তম আদিবাসী সাহিত্য ও সংসৃকতি মেলা সংগঠিত করা হবে৷ আগামী ৫ জানুয়ারি বেলা দুটোয় মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে এই দুদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, এডিসির মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য শান্তনু জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্যা সন্ধ্যারানী চাকমা, ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের সচিব শান্তনু, টি আর আই এর অধিকর্তা সুনীল দেববর্মা, এমডিসি সন্তোষ দেববর্মা, বেলবাড়ি ব্লকের চেয়ারম্যান গণেশ দেববর্মা ৷ সভাপতিত্ব করবেন এডিসি তথ্য সংসৃকতি ও পর্যটন দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মুড়াসিং৷ এই অনুষ্ঠানে আসামের বিটিসির নির্বাহী সদস্য জগদীশ সরকারের নেতৃত্বে ৯ জনের প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন, জানান তিনি৷

এদিকে এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামী ৬ জানুয়ারি বিকেল চারটায় শুরু হবে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারম্যান ড রণজিৎ দেববর্মা, সাংসদ শংকর প্রসাদ দত্ত, এডিসির সমবায় দপ্তরের নির্বাহী সদস্য ধীরেন্দ্র রিয়াং, শিল্প দপ্তরের নির্বাহী সদস্য পরেশ চন্দ্র সরকার, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের নির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া, কৃষি ও ফলোদ্যান দপ্তরের নির্বাহী সদস্য প্রতিরাম ত্রিপুরা, এমডিসি সুকুমার দেববর্মা, বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা৷এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব পোশাকে সজ্জিত জীবন্ত মডেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদর্শিত হবে৷ এছাড়া এই অনুষ্ঠান আকর্ষণীয় করার লক্ষ্যে চিরাচরিত নিজস্ব তৈরি খাবার প্রদর্শিত হবে৷ প্রতিদিন সন্ধ্যায় বর্ণাঢ্য সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷ এসংবাদ জানান, এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক বলিন দেববর্মা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top