News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড় কান্ডে উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি
Image

বিশালগড় কান্ডে উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ বিশালগড় কান্ডে বিমল চক্রবর্তীর বিরুদ্ধে মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে৷ রাজ্য সরকার তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ একত্রিত করার আবেদন জানিয়েছিল নিম্ন আদালতে৷ নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল৷ ফলে, রাজ্য সরকার উচ্চ আদালতের দ্বারস্ত হয়৷ বৃহস্পতিবার উচ্চ আদালতে বিচারপতি শুভাশিষ

তলাপাত্র রাজ্য সরকারের ওই আবেদন মামলায় রায় দেন৷রায়ে তিনি বলেছেন, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া যে ভাবে চলছে সেই ভাবেই চলবে৷ তবে, বিমল চক্রবর্তীর বিরুদ্ধে যে তদন্ত চলছে তার প্রেক্ষিতে পৃথক রিপোর্ট নিম্ন আদালতে জমা দিতে পারবে রাজ্য সরকার৷

প্রসঙ্গত, বিশালগড় ব্লকে আর্থিক কেলেঙ্কারির সাথে নাম জড়িয়েছে বিমল চক্রবর্তীর৷ তার বিরুদ্ধে তদন্তে আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে পুলিশ৷ মোট চারটি অভিযোগের ভিত্তিতে বিমল

চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ৷ এর মধ্যে আদালতে আংশিক রিপোর্ট জমা দেওয়া হয় পুলিশের তরফে৷ এর ভিত্তিতেই বিচার প্রক্রিয়া শুরু হয় আদালতে৷ কিন্তু, পুলিশ বাকি অভিযোগ গুলির তদন্ত শেষে পূর্র্ণঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য সুযোগ দিতে আদালতে আবেদন জানিয়েছিল৷ আগরতলায় স্পেশাল বিচারক ২০১৫ সালের ১৬ জানুয়ারি পুলিশের ওই আবেদন

খারিজ করে দেয়৷ এর প্রেক্ষিতে উচ্চ আদালতে রায় সংশোধনের আবেদন জানায় রাজ্য সরকার৷ দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার ওই আবেদন মামলায় রায় দেয় উচ্চ আদালত৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top