News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ল আওয়ামি লিগের দুই গোষ্ঠী
Image

ঢাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ল আওয়ামি লিগের দুই গোষ্ঠী

ঢাকা, ৩ জানুয়ারি (হি.স.) : বুধবার রাতে ঢাকার সেগুনবাগিচা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ল আওয়ামি লিগের দুই গোষ্ঠী। বৃহস্পতিবার বেলায় সংসদে শপথ নিয়েছেন আওয়ামি লিগের এমপিরা। তার আগে দলে গোষ্ঠী সংঘর্ষের খবরে অস্বস্তি ছড়িয়েছে শাসক শিবিরে।

স্থানীয় মানুষজন জানিয়েছেন, আওয়ামি লিগের গণসংগঠন স্বেচ্ছাসেবক লিগ এবং ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লিগের সমর্থকরা মারপিটে জড়িয়ে পড়ে। গুলির শব্দও শোনা যায়। পুলিশ জানিয়েছে, সেগুনবাগিচা কিচেন মার্কেট এলাকায় রাত সাড়ে ১০ টা নাগাদ শুরু হয় গোলমাল। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, আওয়ামি লিগ সমর্থক ছাত্রেরা স্বেচ্ছাসেবক লিগকে একটি সাইনবোর্ড লাগাতে বাধা দেওয়ায় মারপিট লেগে যায়। কয়েকটি মোটর সাইকেলে আগুন লাগানো হয়। গুলিও চলে। আতঙ্কিত মানুষজনকে দৌড়ে পালাতে দেখা যায়। সেগুনবাগিচা অঞ্চলে আওয়ামি লিগের ঢাকা মেট্রোপলিটন (সাউথ) ইউনিটের সাধারণ সম্পাদক জুবের আহমেদের বাড়ি। বুধবার রাতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল আওয়ামি লিগ সমর্থক ছাত্ররা। গত রবিবারের নির্বাচন উপলক্ষে সেখানে আওয়ামি লিগের একটি অস্থায়ী শিবির তৈরি হয়েছিল। ছাত্রদের অভিযোগ, স্বেচ্ছাসেবক লিগের সমর্থকরা সেই শিবির ভাঙতে গেলে তারা বাধা দেয়। সেই নিয়ে শুরু হয় সংঘর্ষ।

জুবের বলেছেন, গোলমালের সময় তিনি বাড়ি ছিলেন না। পরে বাড়ি ফিরে শুনেছেন, তাঁর সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছিল। তাদের মারধর করা হয়েছে। কয়েকটি মোটর সাইকেলও ভাঙা হয়েছে। স্থানীয় শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, দু’টি গোষ্ঠীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে কেউ গুলি চালায়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এদিন বেলা ১১ টায় সংসদে শপথ নেন আওয়ামি লিগের এমপিরা। শপথবাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরি। বেলা সাড়ে ১২ টা থেকে শপথ পাঠ করান জাতীয় পার্টির এমপিরা। কিন্তু দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদে উপস্থিত ছিলেন না। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামি লিগ জিতেছে ২৬৭ টি আসন। জাতীয় পার্টি জিতেছে ২০ টি আসন। তবে ওই দলের নেতারা স্থির করতে পারেননি তাঁরা শাসক জোটে শামিল হবেন, নাকি বিরোধী পক্ষে থাকবেন। বিরোধী দল বিএনপি ও তার জোটসঙ্গীরা পেয়েছে মাত্র সাতটি আসন। তারা একবাক্যে বলেছে, ভোটের নামে প্রহসন হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top