News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক, মেঘালয় সরকারের উদ্ধারকাজে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

কয়লা খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক, মেঘালয় সরকারের উদ্ধারকাজে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): মেঘালয়ের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য মেঘালয় সরকারের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট| গত ১৩ ডিসেম্বর থেকে মাটি থেকে ১৫ মিটার নীচে আটকে থাকা শ্রমিকরা জীবিত বা মৃত যে অবস্থাতেই থাকুন না কেন তাঁদের দ্রুত উদ্ধার করার কথা জানান সর্বোচ্চ আদালত| মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া পাহাড়ের ৩২০ ফুট গভীর একটি অবৈধ কয়লা খনিতে কয়লা তুলতে নেমে আটকে পড়েন ১৫ জন শ্রমিক| বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌবাহিনী ও দমকল উদ্ধারকাজ চালাচ্ছে| বহু দিন কেটে গিয়েছে অথচ এখনও উদ্ধার করা যায়নি খনিতে আটকে থাকা শ্রমিকদের|

এমতাবস্থায় উদ্ধার কাজে মেঘালয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট| একজন আইনজীবীর দাখিল করা পিটিশনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায়, ‘খুবই উদ্বেগজনক পরিস্থিতি| কয়লা খনিতে আটকে থাকা ১৫ জন শ্রমিকের জীবন-মৃত্যুর প্রশ্ন|’ শীর্ষ আদালত আরও জানায়, মেঘালয় সরকারের উদ্ধারকাজে আমরা মোটেও সন্তুষ্ট নই| সুপ্রিম কোর্ট এদিন মেঘালয় সরকার জানায়, গত ১৪ ডিসেম্বর থেকে উদ্ধারকাজ চালাচ্ছে ৭২ জন এনডিআরএফ কর্মী, ১৪ জন নৌবাহিনীর কর্মী এবং কোল ইন্ডিয়ার কর্মীরা| তখনই সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, ‘তাহলে, এখনও কেন তাঁরা সাফল্য পেলেন না?’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top