News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ দিনের লুকোচুরি শেষ, অবশেষে গ্রেফতার বুলন্দশহর হিংসা মামলার মূল অভিযুক্ত যোগেশ রাজ
Image

দীর্ঘ দিনের লুকোচুরি শেষ, অবশেষে গ্রেফতার বুলন্দশহর হিংসা মামলার মূল অভিযুক্ত যোগেশ রাজ

বুলন্দশহর, ৩ জানুয়ারি (হি.স.): দীর্ঘ ৩০ দিনের লুকোচুরি অবশেষে সমাপ্ত হল| পুলিশের জালে ধরা পড়ল উত্তর প্রদেশের বুলন্দশহর হিংসা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত যোগেশ রাজ| ২০১৮ সালের ৩ ডিসেম্বর গো-হত্যাকে ঘিরে হওয়া হিংসা-বিক্ষোভের ঘটনায় উত্তাল হয়েছিল উত্তর প্রদেশের বুলন্দশহর| বুলন্দশহরের চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ-হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং| এছাড়াও আরও একজন যুবকেরও মৃত্যু হয়েছিল| ওই দিনের হিংসাত্মক ঘটনার পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত যোগেশ রাজ| অবশেষে ৩০ দিন পর উত্তর প্রদেশ পুলিশ যোগেশ রাজকে গ্রেফতার করেছে| বুধবার রাতেই পুলিশের জালে ধরা পড়েছে যোগেশ রাজ|

২০১৮ সালের ৩ ডিসেম্বর বুলন্দশহরের স্যানা মকুমা এলাকায় মাহু গ্রাম সংলগ্ন জঙ্গলে কিছু গোরুর দেহাংশ মেলে| এরপরই গুজব রটে যায় গোরুগুলিকে হত্যা করা হয়েছে| ট্র্যাক্টরে করে সেই দেহাংশ এনে চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষজন| পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন তাঁরা| বিক্ষোভকারীদের একাংশ বুলন্দশহর হাইওয়ে আটকে দেওয়ার চেষ্টা করলে আসরে নামে পুলিশ| ঘটনাস্থলে পৌঁছন এসডিএম অবিনাশকুমার মৌর্য্য| তারপরই হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ| প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে ইট-পাথর ছোঁড়া হয়| জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী| তাঁদের মধ্যে ছিলেন স্টেশন হাউস অফিসার সুবোধ কুমার সিং| সেই সময় পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় সুমিত নামে এক যুবকের| এরপরই বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরে পাথর মারতে শুরু করে| প্রাণে বাঁচতে পালিয়ে যান অন্যান্য পুলিশ কর্মীরা| পরে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন|

ঘটনার পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত যোগেশ রাজ| গোপন ডেরা থেকে অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা মারফত যোগেশ জানায়, ‘পুলিশ তাকে ফাঁসাচ্ছে’| এই ঘটনায় গত এক মাসে মোট ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ| কিছুদিন আগেই বুলন্দশহর হিংসা-বিক্ষোভ মামলায় প্রশান্ত নাট এবং কালুয়াকে নামে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ| প্রশান্ত এবং কালুয়ার পর এবার পুলিশের জালে ধরা পড়ল অন্যতম প্রধান অভিযুক্ত যোগেশ রাজ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top