News Flash

  • Home
  • Uncategorized
  • মৌমাছিকে রাজ্য পতঙ্গ ঘোষণা
Image

মৌমাছিকে রাজ্য পতঙ্গ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ মৌমাছি পালনে উৎসাহ বাড়াতে চাইছে রাজ্য সরকার৷ তাই, মৌমাছিকে রাজ্য পতঙ্গ হিসেবে স্বীকৃতির জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ তাতে, মধু উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদী রাজ্য সরকার৷

বুধবার মহাকরণে এবিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, প্রতি বছর রাজ্যে ৮০ থেকে ১০০ কুইন্টাল মধু সংগ্রহ হচ্ছে৷ যার বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা৷ তাঁর কথায়, কৃষি কাজে মৌমাছি খুবই গুরুত্বপূর্ণ একটি পতঙ্গ৷ তাছাড়া, মধু বিক্রি বাড়লে স্বাভাবিকভাবে উপার্জন বৃদ্ধি পাবে৷ তাই, মৌমাছিকে রাজ্য পতঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top