News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় তিনটি পার্ক পরিচালনায় সোসাইটি গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের
Image

আগরতলায় তিনটি পার্ক পরিচালনায় সোসাইটি গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ আগরতলায় তিনটি পার্ক পরিচালনায় সোসাইটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ হেরিটেজ পার্ক, নেহেরু পার্ক এবং এলবার্ট এক্কা পার্ক পরিচালনার দায়িত্ব সোসাইটির হাতে তুলে দেওয়া হবে৷ ত্রিপুরা পার্ক এন্ড গার্ডেন সোসাইটি গঠনে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷


পার্ক পরিচালনায় সোসাইটি গঠনের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের ব্যাখ্যা, আয়ের তুলনায় খরচ বেশি হচ্ছে৷ রাজ্য সরকারকে তা বহন করতে হচ্ছে৷ তাই, আগরতলায় তিনটি পার্ক পরিচালনার দায়িত্ব সোসাইটিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


শিক্ষামন্ত্রী এদিন নেহেরু পার্ক এবং হেরিটেজ পার্কের আয়-ব্যয়ের হিসেব দিয়েছেন৷ তাঁর কথায়, ২০১৩-১৪ অর্থবছরে ওই দুটি পার্ক থেকে আয় হয়েছে ১০ লক্ষ ৫৪ হাজার টাকা৷ অথচ খরচ হয়েছে ১৫ লক্ষ ১৪ হাজার টাকা৷ তেমনি ২০১৫-১৬ অর্থ বছরে আয় হয়েছে ১৩ লক্ষ ৬০ হাজার টাকা, খরচ ২২ লক্ষ ৭৬ হাজার টাকা৷ ২০১৬-১৭ অর্থ বছরে আয় ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা, খরচ ২২ লক্ষ ৪৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে আয় ১৭ লক্ষ ৪ হাজার টাকা এবং খরচ হয়েছে ২৬ লক্ষ ৭৯ হাজার টাকা৷ তাঁর মতে, পার্কগুলি থেকে রাজ্য সরকার কোন রাজস্ব পাচ্ছে না৷ বরং বাড়তি খরচ বহন করতে হচ্ছে৷ তাই, সোসাইটি গঠন করে পার্কগুলি পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


শিক্ষামন্ত্রীর দাবি, সোসাইটি অ্যাক্ট মেনেই পার্কগুলি পরিচালনার জন্য ত্রিপুরা পার্ক এন্ড গার্ডেন সোসাইটি গঠন করা হবে৷ তাঁর মতে, সোসাইটি পার্কগুলি পরিচালনা করলে সিএসআর কর্মসূচীর অন্তর্গত অর্থ সংগ্রহ সম্ভব হবে৷ সেই টাকায় পার্কের বিভিন্ন সংস্কার কাজ করা যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top