News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ ধর্মঘটকে সফল করতে সামিল হচ্ছে বিভিন্ন সংগঠন
Image

সাধারণ ধর্মঘটকে সফল করতে সামিল হচ্ছে বিভিন্ন সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ আগামী আট ও নয় জানুয়ারী সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন৷ ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগিয়ে েেসছে৷ এক সাংবাদিক সম্মেলনে বুধবার আগরতলায় প্রেস ক্লাবে ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ অনুমোদিত ত্রিপুরা গ্রামীণ শ্রমিক উন্নয়ন এবং ত্রিপুরা চা মজদুর সংগ্রাম পরিষদের যৌথ আহ্বানেও আগামী ৮ ও ৯ জানুয়ারী সর্বভারতীয় সাধারণ ধর্মঘটে সামিল হবার আহ্বান জানানো হয়েছে৷


সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী শ্রম আইন পরিবর্তন করা চলবে না, পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা চলবে না, সর্বক্ষেত্রে মাসিক বেতন অন্তত আঠারো হাজার টাকাকরতে হবে সেই সাথে আট হাজার টাকা নূ্যনতম পেনশন প্রদান করা ইত্যাদি৷
এনটিইউআই’র পক্ষ থেকে এদিন যেমন কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করে বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাটাই এবং কর্ম সংকোচন নীতির কথা তুলে ধরা হয়েছে, তেমনি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকেও বুধবার একই দাবীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ এই সংগঠনের মূল দাবী হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা চালু করা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top