News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাক্ষেত্রে মডেল রাজ্য বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার ঃ মুখ্যমন্ত্রী
Image

শিক্ষাক্ষেত্রে মডেল রাজ্য বানানোর পরিকল্পনা নিয়েছে সরকার ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি ৷৷ রাজ্য সরকার ৩ বছরের মধ্যে ত্রিপুরাকে তথ্য প্রযুক্তি, যোগাযোগ, স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে মডেল রাজ্য বানানোর পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর পরিকল্পনা নিয়েছে৷ কারণ শিক্ষাই হল জাতির মেরুদন্ড, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর যে পরিকল্পনা নিয়েছে শিক্ষা দপ্তর তা বাস্তবায়িত করতে শিক্ষকসহ সকলকেই এগিয়ে আসতে হবে৷ আজ আগরতলার মহারাণী তুলসিবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী ৪৬তম রাজ্যভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রাজ্যভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক এই প্রদর্শনীতে রাজ্যের ৮টি জেলা থেকে ১৬০ জন ছাত্র ছাত্রী ৮০টি মডেল নিয়ে অংশগ্রহণ করেছে৷ তাদের সহযোগিতার জন্য রয়েছে ৮০ জন গাইড শিক্ষক৷


অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথির ভাষমে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমাদের প্রতিটি স্পন্দনে বিজ্ঞান রয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনোভাবে বিজ্ঞান উতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে৷ আমরা ভাগ্যবান যে আমরা যে দেসে জন্ম গ্রহণ করেছি সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে সেই সরকারের নিয়ন্ত্রিত ইসরো থেকে একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট পাঠানো হয়েছে৷ এজন্য ভারতীয় হিসেবে আমরা সবাই গর্ববোধ করি৷
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার নতুন দিশা নিয়ে নতুন কিছু করতে চাইছে৷ রাজ্য সরকার উদ্যমতার সঙ্গেই সেই কাজগুলি করছে৷ আমরা রাজ্যে গুণগত শিক্ষার প্রসার চাই৷ সেই লক্ষ্যেই আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে এনসিইআরটি পাঠ্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এই কাজটি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে যে কঠোর পরিশ্রম করছে তার জন্য দপ্তরের আধিকারিকসহ সকলকেই মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান৷ তিনি বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় আইটি হাব বানানোর দিশাতে কাজ করছে৷ যা রাজ্যের উন্নতির জন্য মাইলস্টোন হবে৷ শুধু তাই নয় এর মাধ্যমে বড় সংখ্যক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশে স্বচ্ছ সরকার প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন করছে৷ রাজ্য সরকারও স্বচ্ছ সরকার প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই ই-গেজেট, ই-টেন্ডারিং, ই পি ডি এফ ইত্যাদি ব্যবস্থা চালু করেছে৷ এছাড়া ই-ফাইলিং ব্যবস্থা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ সর্বোপরি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে প্রতি ক্ষেত্রেই ডিজিটাইজেশন করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদেরকে ছাত্রদের মধ্যে মহান বিজ্ঞানী হওয়ার স্বপ্ণ দেখানোর কাজ করতে হবে৷ প্রত্যেক ছাত্র ছাত্রীর মধ্যে সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে৷ তিনি বলেন, আমাদের রাজ্যে উনকোটি, মাতাবাড়ি, ছবিমুড়া, নীরমহলের মতো বহু দর্শনীয় স্থান রয়েছে৷ সেগুলিকে উন্নয়নের মাধ্যমে রাজ্যকে পর্যটন ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷ ত্রিপুরাকে ৩ বছরেরর মধ্যে সর্বক্ষেত্রে মডেল রাজ্য বানানোর যে অঙ্গীকাার নিয়েছে রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে শিক্ষক শিক্ষিকা, অভিবাবকসহ সমাজের সকলস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষমে শিক্ষামন্ত্রী রতন লাল বলেন, সারা দুনিয়ায় বিজ্ঞান দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷ আমাদের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের পেছনে বিজ্ঞানের আর্শীবাদ রয়েছে আমদের দেশকে প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিা, মেক ইন ইন্ডিয়ার কথা বলেছেন৷ সম্প্রতি আমাদের রাজ্যের এনআইটিতে ইসরো কর্তৃক ইন্ডিয়ান স্পেস রিচার্স সেন্টার স্থাপন করা হয়েছে৷ উদ্দেশ্য, মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করা৷ শিক্ষামন্ত্রী বলেন, আমরা এবার রাজ্যের ৪৮২টি স্থানে বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করেছি৷ এই প্রদর্শনীগুলিতে ব্যাপক সংখ্যক ছাত্র ছাত্রীসহ অভিভাবকরাও অংশগ্রহণ করেছে৷ এছাড়াও রাজ্যের ৮টি জেলায় জেলাভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে৷ তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ১০ জনকে পুর্বাঞ্চলভিত্তিক প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য কোলকাতায় পাঠানো হবে৷ এছাড়া, এবারই প্রথম বিড়লা ইনস্টিটিউট অব সায়েন্সে বিজ্ঞানভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৪ জন ছাত্র ছাত্রীকে পাঠানো হবে এবং ৩ জন ছাত্র ছাত্রীকে চিলড্রেন সায়েন্স কলেজে বিজ্ঞানভিত্তিক কর্মশালায় অংশগ্রহণ করার জন্য পাঠানো হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের প্রশ্ণোত্তরের মাধ্যমে উৎসাহ প্রদান করেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top