News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ললিতাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তুলল তামিলনাড়ু
Image

জয়ললিতাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তুলল তামিলনাড়ু

চেন্নাই, ২ জানুয়ারি (হি.স.) : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তুলল তামিলনাড়ু সরকার। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইকে ভারতরত্ন দেওয়ারও দাবি কেন্দ্রের কাছে করেছে রাজ্য সরকার।

বুধবার তামিলনাড়ুর শীতকালীন অধিবেশনের প্রথমদিন রাজ্যপাল বানওয়ারি লাল পুরোহিত নিজের ভাষণে বলেন, ‘সি এন আন্নাদুরাই এবং জে জয়ললিতাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার বিষয়টি আশা করব কেন্দ্র বিবেচনা করে দেখবে।’ তামিলনাড়ু সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন নাম পরিবর্তন করে ‘পুরাতচি থালাইভার ড. এম জি রামাচন্দ্রন’ রাখতে হবে।

প্রসঙ্গত, জয়ললিতা তামিলনাড়ুর রাজনীতিতে এক প্রভাবশালী নাম।তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি এআইএডিএমকে সুপ্রিমোও ছিলেন তিনি। তামিল রাজনীতি ও সামাজিক জনমানসে তাঁর প্রভাব অত্যন্ত গভীর ছিল। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই ছিলেন তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top