News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা
Image

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি ৷৷ রাজ্যে ফের গৃহবধূ হত্যার ঘটনা ঘটেছে৷ নতুন বছরের প্রথম দিনই নৃশংসভাবে খুন হতে হয়েছে গৃহবধূর৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মোহনপুর এলাকার হরিনাখলার শীলটিলায়৷

জানা গেছে, এদিন সকালে মোহনপুরের হরিনাখলার শীলটিলায় গৃহবধূ শুক্লা সাহা (৩৫)-কে নৃশংসভাবে খুন করেছেন তার স্বামী৷ খুন করার পর শুক্লার স্বামী আত্মহত্যার চেষ্টা করেছিল বলে জানা গেছে৷ এলাকাবাসীরা জানিয়েছেন, সোমবার সকাল থেকেই গৃহবধূ শুক্লা সাহা এবং তার স্বামীর মধ্যে ঝগড়া শুরু হয়৷ আজ মঙ্গলবার এই ঝগড়া চরম আকার ধারণ করে৷ এক সময় স্বামী উত্তেজিত হয়ে তার স্ত্রী’র উপর আত্মঘাতী হামলা চালায়৷ গৃহবধূর চিৎকারে আশপাশেরলোকেরা ছুটে আসেন৷ কিন্তু তাঁকে বাঁচাতে পারেননি৷ তবে তাঁর স্বামী আত্মহত্যা করতে গেলে এলাকাবাসীরা তাঁকে ধরে ফেলেন৷ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়াহয়৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ এদিকে মৃত গৃহবধূর দেহ পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ কী কারণে দম্পত্তির মধ্যে ঝগড়া এবং পরিণতিতে খুন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে চায়নি৷ তবে পুলিশ জানিয়েছে পারিারিক ঝামেলার কারণেই গৃহবধূ শুক্লা খুন হয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top