News Flash

  • Home
  • Uncategorized
  • টিআইটির অব্যবস্থা দেখে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, বিনা অনুমতিতে অনুপস্থিত ৬৯ জনকে শোকজ নোটিশ
Image

টিআইটির অব্যবস্থা দেখে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, বিনা অনুমতিতে অনুপস্থিত ৬৯ জনকে শোকজ নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ কারিগরি শিক্ষায় নানা অনিয়ম দেখে ভিষণ অবাক হলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সোমবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ পরিদর্শনে গিয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত অধ্যাপক ও অশিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন তিনি৷ পাশাপাশি, প্রাইভেট টিউশনি বন্ধ করার জন্য অধ্যাপক-অধ্যাপিকাদের সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী৷ তিনি এই কলেজে শিক্ষার হাল দেখে ভীষণ হতাশ হয়েছেন এবং এধরনের অব্যবস্থা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেছেন৷
এদিন সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ পরিদর্শনে যান৷ সেখানে বিভিন্ন নির্মাণ সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী৷ সমস্ত কাজকর্মের খোজখবর নিয়ে ফিরে আসার পর বিকেলে শিক্ষামন্ত্রী পুণরায় কলেজ পরিদর্শনে যান৷ মূলত, তিনি ওই কলেজে পঠন-পাঠনের খোজখবর নিতে গিয়েছেন বলে জানা গেছে৷
শিক্ষামন্ত্রী এদিন কলেজে গিয়ে দেখেন বিনা অনুমতিতে অনেকেই অনুপস্থিত রয়েছেন৷ জানা গেছে, এদিন কলেজে অধ্যাপক ও ল্যাব এটেন্ডেন্ট মিলে ১৮৫ জনের মধ্যে ৪১ জন বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন৷ তাছাড়া, অশিক্ষক ১০৫ জনের মধ্যে ২৮ জন বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী তাঁদের কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন৷
এদিকে, কলেজ থেকে পাশ করার কতজনের চাকুরী হয়েছে সে বিষয়েও খোজ নিয়েছেন শিক্ষামন্ত্রী৷ কলেজ কর্তৃপক্ষ এবিষয়ে কোন তথ্য দিতে পারেননি৷ আদৌ কেউ চাকুরী পেয়েছেন কিনা সেই তথ্যও কলেজ কর্তৃপক্ষের কাছে ছিল না৷ তাতে, শিক্ষামন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন এবং বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, ডিগ্রি নেওয়ার চাকুরী হয়েছে কিনা তার খবর রাখা কলেজের অত্যন্ত জরুরী৷ তবেই, বোঝা যাবে এই কলেজ থেকে পড়াশুনা করে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন৷
এদিকে, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ম্যাথ এবং ফিজিক্স বিষয়ের অধ্যাপকরা প্রাইভেট টিউশন নেন বলে শিক্ষামন্ত্রী জানতে পেরেছেন৷ শুধু তাই নয়, কলেজের অধ্যাপকদের কাছে প্রাইভেট টিউশন না নিলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভাল নম্বর পান না, এমনই অভিযোগ পেয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাই তিনি সকলকে প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ দিয়েছেন৷ প্রাইভেট টিউশন বন্ধ না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top