News Flash

  • Home
  • Uncategorized
  • আলোর রোশনাইতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে বর্ষবরণ
Image

আলোর রোশনাইতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে বর্ষবরণ

সিডনি, ৩১ ডিসেম্বর (হি.স.) : শুধুমাত্র সময়ের ফারাক থাকায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আগেই ২০১৯ সালকে বরণ করে নিলেন এই দুই দেশের মানুষ৷ ভারতে নতুন বছর আসতে আরও কয়েক ঘণ্টা দেরি৷ তার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷ আলোচ্ছটার মধ্যে দিয়ে ২০১৯ সালকে বরণ করে নিলেন এই দুই দেশের মানুষ৷ বিশ্বের প্রথম বড় শহর হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড৷ আন্তর্জাতিক সময়-মানের সব থেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য তাদেরই।
নিউজিল্যান্ডের পর নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া৷ রাজধানী সিডনির হার্বার ব্রিজে এই বর্ষবরণের উৎসব পালিত হল। অকল্যান্ডের মত এখানেও বাজি পুড়িয়ে, আলোর রোশনাই এবং গান-বাজনার মধ্য দিয়ে ২০১৯-কে স্বাগত জানানো হয়। প্রায় ১২ মিনিট ধরে চলে বাজির ফুলঝুড়ি। বর্ষবরণের এই বাজির ফুলঝুড়ি দেখতে দেশ-বিদেশের প্রায় ১০ লক্ষ মানুষ ভিড় করেছেন হার্বার ব্রিজে। এর আরও কিছুক্ষণ পর জাপান, দুই কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালালামপুরবাসী বর্ষবরণ উৎসবে মেতেছেন সেখানকার মানুষও৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top