News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সেনাবাহিনীর গুলিতে নিকেশ দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী
Image

উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সেনাবাহিনীর গুলিতে নিকেশ দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী

জম্মু, ৩১ ডিসেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) দুই সদস্যের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। সেনার গুলিতে খতম বর্ডার অ্যাকশন টিমের দুই সদস্য। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্ত লাগোয়া কুপওয়ারা জেলার নৌগামে।
সোমবার সেনাবাহিনীর তরফে জানানো হয়, নৌগামে নিয়ন্ত্রণ রেখা বরাবর হঠাৎই অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই সময় টহলরত সেনাবাহিনীর জওয়ানরা লক্ষ্য করে পাকিস্তানের দিক থেকে আসা দুইজন ব্যাট সদস্য ভারতীয় ভূখণ্ডের অনুপ্রবেশের চেষ্টা করছে। ওই দুই অনুপ্রবেশকারীর সঙ্গে গুলির লড়াই বাধে সেনাবাহিনীর। পরে সেনা জওয়ানদের গুলিতে খতম হয় ওই দুই অনুপ্রবেশকারী।
সোমবার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় যে ব্যাট সদস্যরা বিএসএফ-র উর্দি পরেছিল। নিহত অনুপ্রবেশকারীদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত অনুপ্রবেশকারীদের মৃতদেহগুলিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে বলা হয়েছে। বড় ধরণের নাশকতা ঘটনার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বর্ডার অ্যাকশন টিম হচ্ছে বিশেষ বাহিনী যার মধ্যে রয়েছে পাকিস্তানি সেনা জওয়ান এবং জঙ্গিরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top