News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজের বিভিন্ন দিক বিশ্বের মানুষের কাছে স্বাধীনভাবে উপস্থাপন করা মিডিয়ার দায়িত্ব ঃ মুখ্যমন্ত্রী
Image

সমাজের বিভিন্ন দিক বিশ্বের মানুষের কাছে স্বাধীনভাবে উপস্থাপন করা মিডিয়ার দায়িত্ব ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ৷ গণতন্ত্রের সবচেয়ে বড় পরিভাষা হলে ব াক্ স্বাধীনতা৷ সমাজের বিভিন্ন দিনকগুলি বিশ্বের মানুষের কাছে স্বাধীনভাবে উপস্থাপন করা মিডিয়ার দায়িত্ব৷ তবে তা করার ক্ষেত্রে মিডিয়াকে সত্যনিষ্ঠা ও পারদর্শিতা সম্পর্কে খেয়াল রাখতে হবে৷ আজ সন্ধ্যায় আগরতলার শিশু উদ্যানে ভ্যানগার্ড নিউজ চ্যানেলের উদ্যোগে দু’ দিন ব্যাপী আয়োজিত ষষ্ঠ ভ্যানগার্ড উৎসবের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ত্রিপুরার পর্যটন স্থানগুলিকে ব্যাপকভাবে প্রচারের আলোয় নিয়ে আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে মিডিয়া৷ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরা হচ্ছে৷ সম্প্রতি প্রথমবারের মতো ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে আন্তর্জাতিক ট্যুরিজম মার্ট অনুষ্ঠিত হয়েছে৷ এই ট্যুরিজম মার্টে দেশ বিদেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন৷ তিনি বলেন, সম্প্রতি ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্র ছবিমুড়া, ঊকোটি, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, পিলাক, উজ্জয়ন্ত প্রসাদ ইত্যাদি ঘুরে দেখার জন্য কর্ণাটক থেকে বড় সংখ্যক পর্যটক রাজ্যে আসছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় ললিতকলা একাডেমির একটি সেন্টার খোলা হয়েছে৷ এতে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের শিল্পীদের পারদর্শিতা বিকশিত হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে চাইছে সরকার৷ মডেল রাজ্য হওয়ার জন্য সরকার পরিকাঠামো,স্বাস্থ্য, শিক্ষা, আইটিআই ইত্যাদি ক্ষেত্রের উন্নয়ন করেছে৷ নতুন ব ছরে নতুন আশার আলো নিয়ে সবাইকে কাজ করতে হবে৷ গড়ে তুলতে হবে সুন্দর, স্বপ্ণের ত্রিপুরা৷

অনুষ্ঠানের অতিথি সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া৷ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে৷ তিনি বলেন, সমাজকে সুন্দর দ্বসকরার জন্য মিডিয়াকে সতর্ক হয়ে কাজ করা প্রয়োজন৷ তিনি বলেন, স্বাধীনতা সগ্রামীরা ে/ণ্ড্রয লক্ষ্য ও স্বপ্ণ নিয়ে দেশ স্বাধীন করেছে সেই লক্ষ্য ও স্বপ্ণ পূরণেও মিডিয়া কাজ করবে বলে তিনি আশা প্রকাখঞ্চশ করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অতিথিদের শুভেচচ্ছা স্মারক দেওয়া হয়৷ উল্লেখ্য, যে দুইদিন ব্যাপী এই উৎসবে রাজ্যে ও বহিরাজ্যের এবং পার্শ্ববর্তী বাংলাদেশ থেকেও শিল্পী প্রতিনিধিরা অংশ নিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top