News Flash

  • Home
  • Uncategorized
  • কুসংস্কারের বশে বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা
Image

কুসংস্কারের বশে বৃদ্ধকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আবারও এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ ঘটনা ঘটল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অধীন ৪৭ মাইল এলাকায়৷ জানা গিয়েছে ৪৭ মাইল এলাকার মহাদেবটিলার বাসিন্দা নকূলজয় রিয়াং এর বিরুদ্ধে এলাকার কিছু লোক  অভিযোগ করে ডাইনি বলে৷ তার বিরুদ্ধে অভিযোগ তিনি তন্ত্র মন্ত্র দিয়ে অনেকের নাকি ক্ষতি করেছেন৷ এই নিয়ে বুধবার একটি শালিসি সভা হয়৷ ঐ সভাতে নকুল জয় রিয়াংকে বেধরক মারধর করা হয়৷ তাতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন৷ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় কুলাই হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়৷ পরে মৃতের পরিবারের তরফ থেকে মুঙ্গিয়াকামী থানায় একটি মামলা দায়ের করা হয়৷ মামলায় অভিযুক্ত করা হয় আটজনকে৷ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷ বাকি পাঁচজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ পুলিশ তিনজনকে আদালতে সোপর্দ করেছে৷ অন্যদিকে, নকূলজয় রিয়াংয়ের মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছলে এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ প্রসঙ্গত, প্রায়শই রাজ্যের উপজাতি মহল্লাগুলিতে এই ধরনের ঘটনা ঘটে চলেছে৷ এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক কোন প্রচার করা হচ্ছে না৷ অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসনকে সদর্থক ভূমিকা নিতে হবে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top