News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ছয়, গুরুতর আহত চার
Image

কর্ণাটকে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ছয়, গুরুতর আহত চার

বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর (হি.স.) : দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ছয়। গুরুতর আহত চার। রবিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কর্ণাটকে গাদাগ জেলার আদাভি সোমাপুর গ্রামের কাছে ঘটেছে।
পুলিশের তরফে জানানো হয়েছে আদাভি সোমাপুর গ্রামের কাছে রিং রোডে এদিন ভোরে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। পরে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। আহতদের উদ্ধার করে একাধিক হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়ি দুইটি একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করা গিয়েছে। নিহতরা হলেন সিধু কোরিশেট্টি, মনোজকুমার কারাদিগুদ্দা আমরুথ, চেন্নাওয়াথ এবং আনন্দ বেতাগেরি। নিহতরা প্রত্যেকেই দারওয়াড জেলার হেব্বালি আগুশি গ্রামের বাসিন্দা। একটি বিয়ের বাড়িতে যাচ্ছিল তারা । তখন দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন পুলিশ আধিকারিকেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top