News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব গকুলপুরে নাশকতার আগুনে পুড়ল অটোরিক্সা
Image

পূর্ব গকুলপুরে নাশকতার আগুনে পুড়ল অটোরিক্সা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ নাশকতার আগুনে পুড়ল অটো৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন কমলাসাগরের পূর্ব গকুলনগর আদর্শ কলোনীতে৷ শুক্রবার গভীর রাতে টিআর-০৭-৩২৯৫ নম্বরের একটি অটোতে আগুন লক্ষ্য করেন মালিক শেফাল নমঃ৷ আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন৷ দমকল কর্মীরা ছুটে আসার পূর্বেই অটো পুড়ে যায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আট মাস পূর্বে শেফাল নমঃ ক্রয় করেছিলেন অটোটি৷ তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী৷ অন্যান্যদিনের মতো শুক্রবার রাতেও অটোটি নিজের বাড়ির উঠানে রেখেছিলেন৷ রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ শেফাল নমঃ বিকট শব্দ শুনতে পান৷ তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন অটোটি দাউ দাউ করে জ্বলছে৷ তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন কিন্তু, আগুন নেভাতে কোন চেষ্টা করেনি৷ সকলেই ভয়ে জবুথবু ছিলেন, কারণ অটোটিতে সিএনজি সিলিন্ডার ছিল৷ সবাই ভাবছিলেন যদি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তাহলে আগুন অন্যান্য স্থানেও বিস্তার পাবে৷ এমনকি পরিণতি ভয়ংকরও হতে পারে৷ পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কোনওরকমে আগুন নেভায়৷
এদিকে, অটোর মালিক শেফাল নমঃ অভিযোগ করেছেন তাঁর অটোতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে৷ আর একাজ করেছে সিপিএমের দুসৃকতিরা৷ তবে তিনি কারও নামধাম উল্লেখ করতে পারেনি৷ এই ব্যাপারে বিশালগড় থানায় একটি এফআইআর করেছেন শেফাল নমঃ৷ শনিবার রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই সনাক্ত করতে পারেনি এই নাশকতার কান্ডে জড়িত বলে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top