News Flash

Image

দুর্ঘটনার কবলে দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই যুবক৷ ঘটনার বিবরণে জানা যায়য়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু বাজার সংলগ্ণ এলাকায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ছিটকে পরে যায় দুই যুবক৷ জানা যায় দুই যুবকের বাড়ি সাব্রুম মহকুমার অন্তর্গত শাখবাড়ি এলাকায়৷ শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ বীরচন্দ্র মনু বাজার থেকে টিআর০৮ বি ৫৫৪৭ নাম্বারের পালসার বাইকে করে জিসাই ত্রিপুরা (১৮) ও জংসং ত্রিপুরা (২২) নামে দুই যুবক নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়৷ বীরচন্দ্র মনু বাজার পের হয়ে কিছুদূর আসার পর বাকি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে যায় দুই যুবক৷ দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জরো হয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর দেন৷ শান্তিরবাজার দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পূর্ণক্ষীত দেববর্মা দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন৷ কর্তব্যরত চিকিৎসক সংবাদ মাধ্যমের সামনে রেফার করার মূল কারণ হিসাবে জানান শান্তিরবাজার জেলা হাসপাতালে হারের চিকিৎসক নাথাকার কারণে দুই যুবককে গোমতি জেলা হাসপাতালে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top