News Flash

  • Home
  • Uncategorized
  • দলের নেতা কর্মীদের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএমের
Image

দলের নেতা কর্মীদের উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ সিপিআইএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ একদিকে নির্বাচনোত্তর সন্ত্রাস, আর অন্যদিকে নির্বাচনী ফল ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক শাসক দলের কর্মী সমর্থকদের আক্রমণের শিকার হচ্ছেন বাম নেতৃত্বরা৷ ত্রিস্তর পঞ্চায়েত উপভোটের পর সদ্য সমাপ্ত পুর সংস্থা ও নগর ভোটকে কেন্দ্র করেও একই অবস্থা৷ অভিযোগ রাজ্য বামফ্রন্ট কমিটির৷
রাজ্যের বিভিন্ন প্রান্তে শনিবার এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে বামফ্রন্ট৷ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলও করা হয়েছে৷ রাজধানী আগরতলায় শুক্রবারের পর আরও এক দফায় বিক্ষোভ মিছিল করল শনিবার৷ এদিনও সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলটি মেলারমাঠ থেকে শরু হয় এবং পুরাতন মোটরস্ট্যান্ড হয়ে পুনরায় মেলারমাঠস্থিত দলীয় কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়৷ এর আগে প্যারাডাইস চৌমুহনীতে এক পথসভাও হয়৷
পথসভায় সিপিএম জেলা সম্পাদক পবিত্র কর বক্তব্য রাখতে গিয়ে বলেন, এক জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে রাজ্যে৷ মানুষকে তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না৷ গণতন্ত্র পর্যন্ত নেই এরাজ্যে৷ তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত উপভোটের সময় আমরা যা দেখেছি, এখনও ঠিক তাই৷ পুর সংস্থার উপভোটে আমাদের প্রার্থীরা মনোনয়ন নিলেও তা হুমকির মুখে জমা দিতে পারেনি৷ একবার মর্জিমাফিক ভোট গ্রহণ এবং ভোটের পর আক্রমণও করা হচ্ছে আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে৷ ভোটের দিন তো প্রবীণ নেতা ভানুলাল সাহাকে শারীরিক ভাবে নিগৃহীত করেছে বিজেপি আশ্রিত গোন্ডাবাহিনী৷ সেই সাথে গতকালও সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস উদয়পুর থেকে দলের একটি কর্মসূচি শেষ করার পাশে একই স্থানেই আক্রমণের শিকার হয়েছিল৷ আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েই আজ বিক্ষোভ মিছিলে শামিল হালাম৷ তিনি জানান, গণতন্ত্র পুণরুদ্বারে জারি থাকবে এই লড়াই আন্দোলন৷ অন্যান্যদের মধ্যে মহকুমা সম্পাদক শুভাশিষ গাঙ্গুলিও বক্তব্য রাখেন৷
এদিকে, সোনামুড়া এবং কৈলাসহরেও অনুরূপ কর্মসূচি পালন করেছে সিপিএম৷ প্রতিটি জায়গাতেই এই হামলা ও আক্রমণের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার দাবী জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top