News Flash

  • Home
  • Uncategorized
  • বছর শেষে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৪ জন জইশ জঙ্গি
Image

বছর শেষে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৪ জন জইশ জঙ্গি

শ্রীনগর, ২৯ ডিসেম্বর (হি.স.): বছর শেষ হতে আর মাত্র দু’দিন বাকি| কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে নিরাপত্তা রক্ষী বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| তবে, নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোরে রাজপোরা গ্রামে যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ১৮৩ ব্যাটেলিয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন বাকি সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হলেও, নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সুযোগ ৱুঝে পালিয়ে যাওয়া বাকি সন্ত্রাসবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শনিবার ভোরে পুলওয়ামা জেলার রাজপোরা গ্রামে তল্লাশি অভিযান চলাকালীন যৌথ বাহিনীর জওয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব করে নিরাপত্তা রক্ষী বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে দীর্ঘক্ষণ ধরে|দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী|

এদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় যুবকরা| নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাথর ছুঁড়তে থাকে ক্ষুব্ধ যুবকরা| তখনই শূন্যে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী| পুলওয়ামায় বড়সড় সাফল্যের পাশাপাশি ২৮-২৯ ডিসেম্বরের মধ্যবর্তী রাতে জম্মুর সাম্বা সেক্টরে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল এবং প্রচুর গুলি| শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ তল্লাশি অভিযানে জম্মু-র সাম্বা সেক্টর থেকে উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল এবং প্রচুর গুলি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top