News Flash

  • Home
  • Uncategorized
  • চণ্ডীগড় থেকে বৃন্দাবন যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, আম্বালায় দু’টি শিশু-সহ মৃত ৭
Image

চণ্ডীগড় থেকে বৃন্দাবন যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, আম্বালায় দু’টি শিশু-সহ মৃত ৭

আম্বালা (হরিয়ানা), ২৯ ডিসেম্বর (হি.স.): চণ্ডীগড় থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা| হরিয়ানার আম্বালায় দু’টি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বেপরোয়া একটি ট্রাক| ভয়াবহ দুর্ঘটনায় মৃতু্য হয়েছে দু’টি শিশু-সহ ৭ জনের| এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন| শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে আম্বালার ড্রাইভ ইন-২২ রিসর্ট-এর কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, কবিতা (৩৬), রঞ্জনা (১৮), আশা রানি (৪৬), হরশিতা (৯), পীযূষ (৫) এবং গাড়ির চালক সুরেশ (৪৫)| এছাড়াও গুরুতর আহত হয়েছেন পলক, সুনীতা এবং বেণুকা| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দু’টি গাড়িতে চেপে চণ্ডীগড় থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন অভিমুখে যাচ্ছিলেন| শনিবার ভোরে অত্যধিক কুয়াশা থাকায় স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না| আম্বালার ড্রাইভ ইন-২২ রিসর্ট-এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক ধাক্কা মারে দু’টি গাড়িতেই| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁৗছয় পুলিশ| পরে অ্যাম্বুল্যান্সে করে গাড়ির চালক-সহ ১০ জনকে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, দু’টি-সহ ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ৩ জনের চিকিত্সা চলছে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে| কি কারণে ভয়াবহ এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে সম্ভবত গাড়ি দু’টিকে দেখতে পারেননি ট্রাকের চালক| তাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দু’টির পিছনে ধাক্কা মারে ট্রাকটি| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top